সমস্ত প্রশংসা নিখিল জাহানের মালিক একমাত্র আল্লাহর । দরুদ ও সালাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি।
প্রিয় মুসলিম ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আজ জরুরী একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জানাজার নামায একটি
গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষের অন্তিম বিদায় এ জানাজার মাধ্যমে আমরা
সম্পন্ন করি। সেই জানাজার নামাজটি অবশ্যই আমাদের সঠিক ভাবে আদায় করা উচিত।
আমাদের মধ্যে অনেকেই জানাজার নামাজের সঠিক
নিয়ম জানিনা তাদের জন্যই আমার আজকের এ লেখা। আশাকরি এতে আমাদের অনেকর উপকার হবে।- মুসলিম মুর্দাকে সামনে রেখে নামাযের ন্যায় কাতার বন্দি হয়ে দাড়াতে হবে এবং মনে মনে জানাজার নামাজের নিয়ত করতে হবে। ইমাম সাহেব প্রথম তকবীরের পর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতেহা পাঠ করবেন। (সাথে অন্য ছোট কোন সূরা পড়া মুস্তাহাব, সাহাবি আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সূরা মিলিয়ে জানাযা পড়তেন।)
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِين
الرَّحمـنِ الرَّحِيم
مَـالِكِ يَوْمِ الدِّين
إِيَّاك نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِي
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيم
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّين
আলহামদুলিল্লাহি রাব্লিল আ’লামিন। আর রাহহমানির রাহিম।মালিকি
ইয়াওমিদ্দিন।ইয়্যা কানা’বুদু ওয়াইয়্যা-কানাসতাঈন।ইহদিনাস সিরাত্বাল
মুস্তাক্বিম। সিরাত্বাল্লাযিনা আন আ’মতা আলাইহিম। গাইরিল মাগদুবে আলাইহিম
ওয়ালাদ্বদ্বো-য়াল্লিন।
১। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
২। যাবতীয় প্রশংসা আল্লাহ তা’ আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
৩। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
৪। যিনি বিচার দিনের মালিক।
৫। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
৬। আমাদেরকে সরল পথ দেখাও,
৭। সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়,
যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। – আমিন
- ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিবেন।
- এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন।
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا
صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ
مَجِيدٌاللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا
بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ
مَجِيد
আল্লাহুম্মা সাল্লেআ’লা মোহাম্মদাওঁ ও আ’লা আলি মোহাম্মদ,কামা সাল্লাইতা
আ’লা ইব্রাহিমা ও আ’লা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ। আল্লাহুম্মা
বারিক আ’লা মোহাম্মাদেওঁ ও আ’লা আলি মোহাম্মদ, কামা বারকতা আ’লা ইব্রাহিমা ও
আ’লা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ।
‘হে আল্লাহ ! আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের
সাথে স্মরণ করুন এবং তাঁ পরিবার-পরিজনকে যেমন আপনি সম্মানের সাথে স্মরণ
করেছে ইব্রাহিমকে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও
মহামহিমান্বিত। হে আল্লাহ আপনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও
তাঁর পরিবার পরিজনের প্রতি আপনার রহমত ও বরকত দান করুন যেমনটি আপনি বরকত
নাজিল করেছিলেন ইব্রাহিম (আঃ) ও তাঁর পরিবারের প্রতি। নিশ্চয় আপনি অত্যন্ত
প্রশংসিত ও দয়ালু।
এটা ছাড়াও সহিহ হাদিসে বর্ণিত যে কোন দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন।
ইমামের পরপর তৃতীয় তাকবির দিবেন। তারপর মৃত ব্যক্তির জন্য অন্তরের অন্তস্থল
থেকে দোয়া করবেন ।
- তৃতীয় তাকবীরের পর হুজুরে পাক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব দোয়া পাঠ করতেন তার দু’টি নিচে দেয়া হলো।
১। আল্লাহু ম্মাগফিরলি হাইয়্যিনা ওয়া মায়্যিতিনা ওয়া শা-হিদিনা ওয়া
গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা। আল্লাহুম্মা
মান আহ্ইয়াইতাহু মিন্না ফা’আহয়িহি আলাল ইসলাম। ওয়ামান তাওয়াফ্ফাইতাহু আলাল
ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তুদ্বিল্লান্না বা-দাহু।
হে আল্লাহ ! আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং নর
ও নারীদেরকে ক্ষমা করুন। হে আল্লাহ আপনি আমাদের মধ্যে যাদের আপনি জীবিত
রাখবেন তাদরকে ইসলামের উপর জীবিত রাখুন এবং যাদেরকে আপনি মৃত্যু দান করবেন
তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। হে আল্লাহ ! আমাদেরকে তার (মৃত্যুতে
ধৈয্যধারণের সওয়াব থেকে বঞ্চিত করবেন না এবং তার মৃত্যুর পর আমাদেরকে
পথভ্রষ্ট করবেন না।
(আবু দাউদ, নং ৩২০১; তিরমিযূ, নং ১০২৪; নাসাঈ, নং ১৯৮৫; ইবন মাজাহ,
১/৪৮০, নং ১৪৯৮; আহমাদ ২/৩৬৮, নং ৮৮০৯। আরও দেখুন সহীহ ইবন মাজাহ্ ১/২৫১)
২। আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আ-ফিহি, ওয়া’ফু আনহু, ওয়া
আকরিম নুযুলাহু, ওয়াওয়াসসি’ ওয়ানাক্কক্কিহি মিনাল খাতা-ইয়া কামা নাক্কাইতাস
সাওবাল আবইয়াদা মিনাদদানাসি, ওয়া আবদিলহু দা-রান খাইরাম মিনদারিহি, ওয়া
আহলান খাইরাম মিন আহলিহি, ওয়া যাওজান খাইরাম মিন যাওজিহি, ওয়া আদখিলহুল
জান্নাতা, ওয়া আ’যিযহু মিন আযাবিল ক্বাবরি। (ওয়া আজাবিন্নার)
হে আল্লাহ ! আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ
নিরাপত্তায় রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারীকে মর্যাদাপূর্ণ করুন,
তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন। আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও
শিলা দিয়ে, আপনি তাকে গুনাহ থেকে পরিষ্কার এমনভাবে পরিষ্কার করুন যেমন
সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন। আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম
ঘর, তার পরিবারের বদলে উত্তম পরিবার ও তার জোড়ের (স্বামী/স্ত্রী) চেয়ে
উত্তম জোড় প্রদান করুন। আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের
আযাব ও জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। (মুসলিম ২/৬৬৩ নং ৯৬৩)
- ইমাম সাহেব এরপর পর সালাম ফিরাবেন “আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” বলে।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের সঠিক আ’মল করার তৌফিক দান করুন। আমিন।