Showing posts with label ইসলামিক-ইতিহাস. Show all posts
Showing posts with label ইসলামিক-ইতিহাস. Show all posts

পুণ্যভূমি মক্কা : মর্যাদা ও বৈশিষ্ট্য

আল্লাহর প্রতি বিশ্বাসী মুসলিম মাত্রেই মক্কা শব্দটির সঙ্গে পরিচিত। মক্কা শব্দটি উচ্চারিত হতেই তিনি হৃদয়ে এক গভীর ভালোবাসা অনুভব করেন। তার অন্তরে এ নগরীকে দুচোখ জুড়ে দেখার এবং এখানে অবস্থিত আল্লাহর মহাপবিত্র ঘর কা‘বা যিয়ারতের একান্ত আকাঙ্ক্ষা লালন করেন। আর যারা হজ বা উমরা করতে চান, তাদেরকে অবশ্যই এ পবিত্র ভূমিতে গমন করতে হয়। তাই এ সম্মানিত শহর সম্পর্কে জানা প্রতিটি

সাহাবায়ে কেরামের রাসুল (সাঃ) প্রেম

ঈমানের সাথে জীবদ্দশায় যিনি ক্ষনিকের জন্য হলেও রাসুলে মকবুল (সাঃ) এর সাক্ষাৎ লাভ ‎করেছেন,স্বচক্ষে দেখেছেন তাকেঁ সাহাবী বলে। কবির কবিতায়,প্রাবন্ধিকের প্রবন্ধে বা কোনো ‎গল্পকারের গল্পে সাহাবায়ে কেরামের রাসুলপ্রেমের প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব কিনা তা আমার জানা ‎নেই। আমি এখানে যৎ সামান্য তুলে ধরার চেষ্টা করব।

যুবাইর ইবনুল আওয়াম (রা:)-১

নাম যুবাইর,কুনিয়াত আবু আবদিল্লাহ এবং “হাওয়ারিয়্যু রাসুলিল্লাহ” লকব। পিতার নাম আওয়াম এবং মাতা সাফিয়াহ বিনতু আব্দুল মোত্তালিব। মা হযরত সাফিয়া ছিলেন রাসুলে করি (সাঃ) এর ফুফু। সুতরাং যুবাইর ছিলেন রাসুল (সাঃ) এর ফুফাতো ভাই। উম্মুল মোমেনিন হযরত খাদিজাতুল কোবরা ছিলেন তাঁর ফুফু। অন্যদিকে হযরত সিদ্দিকে আকবরের কন্যা হযরত আসমাকে বিয়ে করায় রাসুলুল্লাঞ (সাঃ) ছিলেন তাঁর ভায়রা। হযরত আসমা (রা) ছিলেন হযরত আয়েশা (রা) এর বোন। এভাবে রসুলুল্লাহ (সাঃ) এর সাথে ছিল তাঁর একাধিক আত্মীয়তার সম্পর্ক।