Showing posts with label হাদিস. Show all posts
Showing posts with label হাদিস. Show all posts

কোরআন ও হাদিসে ‍”মা”

আমাদের সবার সবচেয়ে প্রিয় শব্দ ‘মা’। সাময়িক মোহ বা অন্য কিছু হয়ত এ শব্দটির চেয়েও অন্য কোনো শব্দকে খানিকটা প্রিয় করে তোলে, কিন্তু অচিরেই তা বড় ‘ভুল’ হিসেবে চিহ্নিত হয়। মা, মা, এবং মা। প্রিয় শব্দ একটিই, এবং একটিই।
শুধু প্রিয় শব্দই নয়, প্রিয় বচন -মা। প্রিয় অনুভূতি -মা। প্রিয় রান্না -মা। প্রিয় আদর -মা। সব ‘প্রিয়’ গুলোই মা; মাকে কেন্দ্র করেই সব প্রিয় স্মৃতি।

সাহাবায়ে কেরামের রাসুল (সাঃ) প্রেম

ঈমানের সাথে জীবদ্দশায় যিনি ক্ষনিকের জন্য হলেও রাসুলে মকবুল (সাঃ) এর সাক্ষাৎ লাভ ‎করেছেন,স্বচক্ষে দেখেছেন তাকেঁ সাহাবী বলে। কবির কবিতায়,প্রাবন্ধিকের প্রবন্ধে বা কোনো ‎গল্পকারের গল্পে সাহাবায়ে কেরামের রাসুলপ্রেমের প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব কিনা তা আমার জানা ‎নেই। আমি এখানে যৎ সামান্য তুলে ধরার চেষ্টা করব।

মিলাদ উৎসব বা ঈদে মিলাদুন্নবী কি ইবাদত ?

বিষয়টি উপলব্ধি করার জন্য ইবাদত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা একান্তই প্রয়োজন। ইবাদত শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক একটি শব্দ। অভিধানে শব্দটিকে প্রধানত পাঁচটি অর্থে ব্যবহার করা হয়েছে। যথা
১. বাধ্য হওয়া,অনুগত হওয়া,পরাধীনতা।
২. বিনয়ের সাথে আনুগত্য করা।
৩. পুজা করা।

কুরআন ও হাদিসের আলোকে যাকাতের বিধান!

প্রিয় ভাইয়েরা! কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এরশাদ করেন :
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
‘তাদের এ মর্মে আদেশ করা হয়েছে যে, তারা নিবিষ্ট মনে একান্তভাবে শুধুমাত্র আল্লাহর এবাদত করবে, যথাযথভাবে সালাত আদায় করবে, জাকাত প্রদান করবে, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দ্বীন।’
আল্লাহ তাআলা এরশাদ করেন :

এতেকাফ : তাৎপর্য, উদ্দেশ্য ও বিধানাবলী

বিসমিল্লাহির রহমানির রহিম
আজ ১৮ই রমজান, ২দিন পরেই এতেকাফে বসতে হবে তাই আমি মনে করি এতেকাফ নিয়ে আলোচনার এটাই উপযুক্ত সময় তাই আজ আপনাদের সামনে এতেকাফ বিষয়ক টপিকটি উথ্থাপন করলাম। আশাকরি আমার এ টপিকটি হতে এতেকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সবাই জানতে পারবেন।
এতেকাফের সংজ্ঞা
বিশেষ নিয়তে বিশেষ অবস্থায় আল্লাহ তা‘আলার আনুগত্যের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে।

নামাজ-নামাজের ফজিলত

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহে ওয়া বরাকাতুহ। কেমন আছেন বন্ধুরা ? নিশ্চয় রহমানুর রহিম, দয়ালু দাতা,সর্ব শক্তিমান আল্লাহর রহমতে ভাল আছেন। ইসলামের মুল বা স্তম্ভ পাঁচটি,কলেমা, নামাজ,রোযা, হজ্ব ও জাকাত। আজ আমরা নামাজ সম্পর্কিত আলোচনা জানব।

সকল প্রকারের নেশা সৃষ্টিকারী দ্রব্যই হারাম

হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) হতে বর্ণিত আছে, মধু দ্বারা বানানো মদ সম্পর্কে রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বলেন: সকল প্রকার নেশা সৃষ্টিকারী পানীয়ই হারাম। ( ইবনু মা-জাহ,৩৩৮৬- বুখারী ওমুসলিম)
ইবনু উমার হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নাবীয়ে কারিম সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সকল প্রকারের নেশা সৃষ্টিকারী দ্রব্যই হারাম। সহীহ ইবনু মা-জাহ ৩৩৮৭, মুসলিম)

প্রিয় নবীর চল্লিশ হাদিস-৫

প্রিয় নবীর চল্লিশ হাদিস১৮। হযরত আবু যার জুনদুব বিন জুনাদাহ এবং আব্দুর রহমান মোয়ায বিন জাবাল (রা) থেকে বর্ণিত, তারা বলেন, আল্লাহর রসূল (সাঃ) বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকোনা কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটি গোনাহের পর পরই একটি ভালো কাজ করো এতে তোমার নেক কাজটি গোনাহের কাজটিকে মুছে দিবে। তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো। এ হাদিসটি তিরমীযি বর্ণনা করেছেন এবং বলেছেন এটা হাসান হাদিস। কোন কোন সংকলনে এটাকে সহীহ হাসান বলা

প্রিয় নবীর চল্লিশ হাদিস-৪

প্রিয় নবীর চল্লিশ হাদিস - ৪হাদিস নং ১৪
হযরত মাসউদ (রা) হতে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর রসূল (স) বলেছেন, কোনো মুসলমানের রক্তপাত করা যথার্থ নয়-তিনটির একটি কারণ ছাড়া। সে কারণগুলো হচ্ছে – বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে, যদি কারো প্রাণের বদলে প্রাণ নিতে হয় এবং কেউ যদি দ্বীন পরিত্যাগ করে ও জামায়াত (দল) থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। [বোখারী ও মুসলিম]

প্রিয় নবীর চল্লিশ হাদিস-৩

হাদিস নং ৭
হযরত আবু রুকাইয়া তামীম বিন আওস আদ-দারী (রা) থকে বর্ণিত, নবী (সাঃ) বলেছেন – দ্বীন হচ্ছে নিষ্ঠার নাম। আমরা জিজ্ঞেস করলাম, এ নিষ্ঠা কার প্রতি ? জবাবে রাসূলুল্লাহ (সাঃ) বলেন, আল্লাহ তায়ালা ও তাঁর কিতাবের প্রতি, তাঁর রাসূলের প্রতি, মুসলমানদের নেতাদের প্রতি – সর্বোপরি সকল মুসলমানের প্রতি। [মুসলিম]

প্রিয় নবীর চল্লিশ হাদিস-২

প্রিয় নবীর চল্লিশ হাদিস-২হাদিস নং – ৪
হযরত আবু আবদুর রহমান আব্দুল বিন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রসূলুল্লাহ (সাঃ) যিনি সত্যবাদি এবং যার কথাকে সর্বদাই সত্য বলে মেনে নেওয়া হয় – আমাদের বলেছেন, তোমাদের প্রত্যেকের আসল বস্তুটি নিজের মায়ের পেটে চল্লিশ দনি পর্যন্ত শুক্র রুপে জমা হতে থাকে। তারপর তা জমাট বাধা রক্ত রুপে মজুদ থাকে। অতপর থাকে মাংসপিন্ড রুপে। তারপর তার কাছে ফেরেশতা পাঠানো হয় যিনি তার মধ্যে রুহ প্রবেশ করান এবং এ সময় তাকে ৪টি কথার নির্দেশ দেওয়া হয়। তার জীবিকা, তার বয়স, তার কাজ ও সৌভাগ্য বা দূর্ভাগ্যের লিখন।অতএব আল্লাহর

প্রিয় নবীর চল্লিশ হাদিস-১

প্রিয় নবীর চল্লিশ হাদিস
সুপ্রিয় ভিজিটর, আসসালামু আলাইকুম, ইসলামি শরীয়াতের দ্বিতয় মজবুত ভিত্তি সুন্নাতে রাসুলের এক পর্বতসম সংগ্রহ “সিহাহ সিত্তা” ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। এই সিহাহ সিত্তার বিশাল ভান্ডার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বুযার্গানে দ্বীন নিজেদের প্রয়োজনে হাদীসে রাসুলের আলাদা আলাদা সংগ্রহ গড়ে তুলেছে। নিজেদের রুচি ও প্রয়োজনে নবী প্রেমিকেরা হাদীসে রাসুলের বিচ্ছিন্ন ফুল দ্বারা নানা গুলদেস্তা সাজিয়েছে। প্রতিটি গুলদেস্তার প্রতিটি ফুলই এখানে সকীয় বৈশিষ্ট্য সমুজ্জল। হাদীসের বাগানে এমন একটি গুলদেস্তার নাম প্রিয় নবীর চল্লিশ হাদিস। যা সংকলন করেছেন হাদীসের ইমাম ইয়াহহিয়া বিন শরফুদ্দিন আন নববী। সেই সংকলনটি ধারাবাহিকভাবে সত্যের পথে প্রকাশ করার নিয়্যত করেছি। আপনাদের দোআ পেলে আমি সফল হব। সংকলন ধারাহিকার এ পর্যায়ে আজকের পোষ্টটিতে ৩টি হাদিস প্রকাশ করা হলো:

হাদিস নং – ১
আমিরুল মোমেনিন হযরত আবু হাফস ওমর বিন খাত্তাব (রা) থেকে বর্ণিত: তিনি বলেছেন, আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, নিয়ত হচ্ছে মানুষের সকল কাজের মূল, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে সে তাই পাবে। অতএব যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (স) এর জন্য হিজরত করেছে তার হিজরত আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের জন্যই হয়েছে, আর যার হিজরত ছিল দুনিয়া (তথা পার্থিব বস্তু) অর্জণের জন্যে কিংবা কোন মেয়েকে বিয়ের জন্যে তার হিজরত সেই জন্যেই বিবেচিত হবে, যে জন্য সে হিজরত করেছে। মোহাদ্দেসদের দুজন প্রধান ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন মোগীরাহ বিন বারদেযবাহ আল বুখারী এবং আবুল হাসান মুসলিম বিন হাজ্জাজ বিন মোসলেম আল কোশায়রী আন নিশাপুরী আপন আপন সহীহ গ্রন্থে এ বর্ণনাটি পেশ করেছেন। যা সব সংকলিত হাদিসের কিতাব থেকে সহীহ গ্রন্থে**** শুদ্ধ বলে বিবেচিত হয়েছে।
সত্যের পথ