হযরত মাসউদ (রা) হতে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর রসূল (স) বলেছেন, কোনো মুসলমানের রক্তপাত করা যথার্থ নয়-তিনটির একটি কারণ ছাড়া। সে কারণগুলো হচ্ছে – বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে, যদি কারো প্রাণের বদলে প্রাণ নিতে হয় এবং কেউ যদি দ্বীন পরিত্যাগ করে ও জামায়াত (দল) থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। [বোখারী ও মুসলিম]
হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত, রসূলে মকবুল (স) বলেছেন, যে লোক আল্লাহ তায়ালা ও আখেরাতের ওপর ঈমান আনবে হয় তার ভালো কথা বলা উচিত নতুবা তার চুপ করে থাকা উচিত। যে লোক আল্লাহ তায়ালা ও আখেরাতের ওপর ঈমান আনবে তার নিজের প্রতিবেশির প্রতি সদয় হওয়া উচিত আর যে আল্লাহ তায়ালা ও আখেরাতের উপর ঈমান আনবে তার নিজের মেহমানের সম্মান প্রদর্শণ করা উচিৎ । [বোখারী ও মুসলিম
হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত, একজন লোক আল্লাহর রসূল (স) কে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন ক্রোধ করো না। সে লোকটি কয়েকবার একই কথা বলে, আর তিনিও (রাসুল স:) বার বার বলেন ক্রোধ করো না। [ আন নববীর মতে ক্রোধ হচ্ছে মানুষে স্বাভাবিক ক্রিয়া। হাদীসে রসূল আমাদেরকে বলছে, এ ক্ষেত্রে আমরা যেন ক্রোধের বশবর্তী না হয়ে কোন প্রতিক্রিয়া না দেখাই।]
হযরত আবু ইয়া;লা শাদ্দাদ বিন আওস (রা) থেকে বর্ণিত, আল্লাহর রসূল (স) বলেছেন, অবশ্যই আল্লাহ তায়ালা সকল কিছু ওপর এহসান তথা উত্তম পদ্ধতি ফরয করে দিয়েছেন। অতএব যখন তুমি কেনো জন্তুকে হত্যা করবে তখন উত্তম পদ্ধতিতে তাকে যবাই করবে। এ উদ্দেশ্যে তোমাদের প্রত্যেকেরই আপন ছুরি ধার করে নেওয়া উচিত এবঙ যে জন্তু যবাই করবে তার কষ্ট হ্রাস করা উচিত।
এপ্রিল 10, 2015 / বিধি-বিধান / হাদিস
0 মন্তব্য
হাদিস নং ১৪