হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) হতে বর্ণিত আছে,
মধু দ্বারা বানানো মদ সম্পর্কে রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বলেন: সকল প্রকার নেশা সৃষ্টিকারী পানীয়ই
হারাম। ( ইবনু মা-জাহ,৩৩৮৬- বুখারী ওমুসলিম)
ইবনু উমার হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নাবীয়ে কারিম সালাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সকল প্রকারের নেশা সৃষ্টিকারী দ্রব্যই
হারাম। সহীহ ইবনু মা-জাহ ৩৩৮৭, মুসলিম)
ওমর, আলী, ইবনে মাসউদ, আনাস, আবু সাঈদ, আবু মাসু, আশাজ্জুল আশারী,
দাইলাম, মায়মুনা, ইবনে আব্বাস, কায়েস ইবনে সা’দ, নোমান ইবনে বাশির,
মুয়াবিয়া, আবু হুরাইরা, হযরত আয়েশা সিদ্দিকা (রা:) প্রমুখ সাহাবীগণ হতেও এ
অনুচ্ছেদে বর্ণিত আছে। এ হাদীনটিকে আবু ঈসা হাসান বলে আখ্যায়িত করেছেন। আবু
সালামা হতে আবু হুরাইরা (রা:) এর বরাতে রাসুল (সাঃ) হতেও একই রকম বর্ণিত
হয়েছে। দুটো রিওয়ায়াতই সহিহ। একাধিক বর্ণনাকারী মোহাম্মদ ইবনে আমরের
সুত্রে, তিনি আবু সালামার বরাতে রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে
এরকবম বর্ণনা করেছেন। আবু সালামা হতে ইবনে ওমর (রাঃ) এর বরাতে রাসুল
সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুত্রেও হাদীসটি বর্ণিত আছে।
যে দ্রব্য পরিমাণে বেশি হলে নেশার সৃষ্টি করে তার অল্প পরিমাণ ও হারাম।
জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত আছে, রাসুলে পাক সালাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন; যে দ্রুব্যের বেশি পরিমাণ (পান করলে) নেশার সৃষ্টি করে ,
তার অল্প পরিমাণও (পান করা) হারাম। (হাসান সহিহ, ইবনু মা-জাহ ৩৩৯৩)
সা’দ, আয়েশা, আব্দুল্লাহ ইবনে আমর, ইবনে ওমর, ও খাওওয়াত ইবনে জুবাইর
(রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। জাবির (রাঃ) এর বর্ণিত হাদীস
হিসেবে এ হাদিসটিকে আবু ঈসা হাসান গারিব বলেছেন। হযরত আয়েশা (রাঃ) হতে
বর্ণিত আছে, তিনি বলেন রাসুলে পাক সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সকল প্রকার নেশা সৃষ্টিকারী দ্রব্য হারাম। যে দ্রব্যের এক ফারাক (মশক)
পরিমাণ (পানে) নেশা সৃষ্টি হয় তার এক আঁজল পরিমাণও হারাম। (সহিহ ইরওয়া –
২৩৭৬) আবু ঈসা বলেন “তার এক ঢোক পরিমাণও হারাম”। এ হাদিসটি হাসান সহিহ।
মাহদী ইবনে মাইমুনের হাদিসের মতো লাইস ইবনে আবু সুলাইম ও আর-রাবী ইবনে
সাবীহ – আবু উসমান আল-আনসারি হতে বর্ণনা করেছেন। আবু উসমান আল-আনসারীর নাম
আমর ইবনে সালিম, তাকে উমর ইবনে সালিমও বলা হয়।