আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আজ
আপনাদের খেদমতে হাজির করলাম হজ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ একটি ই-বুক। যা পড়ে
আপনি ইসলামের বিধি-বিধান সম্পর্কে আরো জ্ঞান লাভে সক্ষম হবেন। নিচে বইটির
সম্পাদকমন্ডলীর ভাষ্য তুলে ধরলাম।
হজ ইসলামের অন্যতম স্তম্ভ। বিশ্বমুসলিমের শ্রেষ্ঠতম একক মিলনকেন্দ্রিক আমল। হজের এ
আমলটি বিশুদ্ধভাবে পালনের সহায়ক হিসেবে বিভিন্ন ভাষায় প্রচুর বই-পুস্তক রয়েছে। বাংলা ভাষায়ও বইয়ের অভাব নেই। অভাব রয়েছে পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ তথ্য-প্রমাণ সমৃদ্ধ হজের মূল কার্যাবলিসহ যাবতীয় কর্মসমূহের সঠিক নির্দেশনামূলক একটি স্বতন্ত্র বইয়ের। বাংলাদেশ চ্যারিটেবল এণ্ড রিসার্স ফাউন্ডেশন (BCRF) সে অভাব পূরণে এগিয়ে এসেছে।
হজের আমলসমূহের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনাকারির বর্ণনার ভিন্নতার কারণে মতবিরোধপূর্ণ বর্ণনাসমূহের মধ্যে সমন্বয় সাধন বা অধিক বিশুদ্ধ মতগুলো বইটিতে সন্নিবেশিত হয়েছে। প্রয়োজনীয় দো‘আগুলোর বাংলা উচ্চারণ দেয়া হয়েছে। আরবী কিছু বর্ণের সঠিক উচ্চারণ অন্য ভাষায় সম্ভব হয় না। সেক্ষেত্রে পাঠককে আলিমগণের কাছ থেকে সঠিক উচ্চারণ জেনে নেয়ার অনুরোধ রইল। কিছু কিছু পরিভাষার সংক্ষিপ্ত বর্ণনা আলাদাভাবে প্রদান করা হয়েছে। সকল আমলের ক্ষেত্রেই শুধু বই পড়ে পূর্ণাঙ্গ ও সুচারুরূপে আমল করা সম্ভব নয়। সেজন্য বিজ্ঞ আলিমদের কাছ থেকে শিক্ষা নেয়া উচিত।
বইটি নির্ভুল করার চেষ্টা করা হয়েছে। মানুষ ভুলের উর্ধ্বে নয়। যদি কারো চোখে কোন ভুল ধরা পড়ে, তা অবহিত করলে কৃতজ্ঞ হব। BCRF-এর অনেকগুলো ভালো কাজের মধ্যে এ বইটি প্রকাশের উদ্যোগ খুবই প্রশংসনীয়। এর উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলকে আল্লাহ কবুল করুন এবং তাদের কর্মপরিধি বৃদ্ধি করুন। আমীন।
আগ্রহী ভাইয়েরা ই-বুকটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন